ছিনতাইকারীর গুলিতে বিক্রয় কর্মকর্তা নিহত পথচারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীর রাস্তায় গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশ্যে ছিনতাইকারীদের গুলিতে হাবিবুর রহমান (৫৫) নামের একজন নিহত এবং লিপু নামের একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। হাবিবুর আওয়ামী লীগের নেতা হাজী সেলিমের প্রতিষ্ঠান মদিনা ট্রেডিং করপোরেশনের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা ছিলেন। এ সময় পথচারীরা মোস্তফা নামের এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে।নিহত হাবিবুরের বাসা জুরাইনে। গতকাল রাতে শ্যামপুর-কদমতলী এলাকায় বকেয়া টাকা সংগ্রহ করে তিনি বাসায় ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর কাছ থেকে কত টাকা ছিনতাই হয়েছে, তা জানা যায়নি।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আহত ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আমিনুল জানান, গণপিটুনিতে ওই ছিনতাইকারীও গুরুতর আহত হয়েছে।