ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী আহত
ফেনীর ফুলগাজী উপজেলার শেখ নুরুল্লাহ সড়কে গত শুক্রবার রাতে ছিনতাইকারীর গুলিতে মো. জহিরুল ইসলাম (৩২) নামে এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের ছন্দু মিয়ার ছেলে ও ফেনীর মুক্তবাজারের মাছ ব্যবসায়ী (আড়তদার) মো. জহিরুল ইসলাম গত শুক্রবার রাত নয়টার দিকে একটি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ফেনীর দিকে যাচ্ছিল। শেখ নুরুল্লাহ সড়কের বাসুরা পাগলীর টেক নামক স্থানে পৌঁছার পর চার-পাঁচজন ছিনতাইকারী পথে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। তিনি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তাঁর ‘পালসার’ মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দেন। একপর্যায়ে ছিনতাইকারীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি শুরু হয়।