ছিনতাইকারীর গুলিতে মা ও ছেলে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলায় গতকাল রোববার বিকেলে ছিনতাইকারীর পিস্তলের গুলিতে মা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ঊষা দাস ও প্রভাষ দাস। স্থানীয় একটি ক্লিনিকে তাঁদের ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে আশুতোষ নন্দী ও তাঁর স্ত্রী স্বপ্না নন্দী কেশবপুর শহর থেকে কড়িয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তাঁরা শহরের অদূরে মূলগ্রাম সরদার পাড়ার কাছে পৌঁছালে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে স্বপ্নার গলার চেইন ছিনিয়ে নেয়। এলাকাবাসী ছিনতাইকারীদের গতিরোধের চেষ্টা করলে একজন ছিনতাইকারী গুলি ছোড়ে। এতে ঊষা (৬৮) ও প্রভাষ (৪৭) গুলিবিদ্ধ হন।