ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালকের মৃত্যু
পাবনা সদর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবদুল কুদ্দুস (৪৫) নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার রাজাপুর লরিভাটা এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল কুদ্দুসের বাড়ি সদর উপজেলার পার চিথুলিয়া গ্রামে।
এলাকাবাসী জানান, রোববার রাতে আবদুল কুদ্দুস অটোরিকশা নিয়ে জেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১১টায় রাজাপুর লরিভাটা এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তাঁর অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আবদুল কুদ্দুস চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসেন। তখন ছিনতাইকারীরা তাঁর গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবদুল কুদ্দুস মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, খবর পেয়ে গতকাল লাশটি উদ্ধার করা হয়েছে।