ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মোটরসাইকেল আরোহী গুলশান মিয়া (২৬) গত রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ সাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রংপুর সদর উপজেলার তামপাট ইউনিয়নের রাজু খাঁ গ্রামের শামছুল হকের ছেলে ডিশ ব্যবসায়ী গুলশান মিয়া গত শুক্রবার ঈদের দাওয়াত খাওয়ার জন্য মিঠাপুকুরের মির্জাপুর গ্রামে শ্বশুরবাড়ি যান। তিনি মোটরসাইকেলযোগে পীরগাছা-রংপুর মহাসড়ক দিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে পীরগাছার মনুর ছড়া লোহার সেতু এলাকায় ছিনতাইকারীরা তাঁর গতি রোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাহত করে মোটরসাইকেলটি নিয়ে যায়। পরদিন পুলিশ তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।