ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের বারবাকিয়া রাস্তার মাথা এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীসহ দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যবসায়ী ইয়ার মোহাম্মদকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, ব্যবসায়ী ইয়ার মোহামঞ্চদ রাত ১০টায় তাঁর পেকুয়া বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। বারবাকিয়া রাস্তার মাথায় পৌঁছালে চার-পাঁচজন ছিনতাইকারী তাঁকে ছুরিকাঘাত করে। এ সময় রিকশাচালক মো. শহর আলীকেও ছুরিকাঘাত করে তারা। ছিনতাইকারীরা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।