ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ শিক্ষক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজশিক্ষক আহত হয়েছেন। শহরের কলেজ রোডের চারতলা মোড়ে গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষকের নাম সাহেদুজ্জামান। তিনি রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি একজন লেখক ও অনুবাদক। তিনি তপন শাহেদ নামে লেখেন।
চিকিৎসাধীন অবস্থায় সাহেদুজ্জামান বলেন, শুক্রবার রাতে তিনি ঢাকা থেকে রংপুরের মডার্ন মোড়ে নামেন। সেখান থেকে একটি রিকশায় করে শহরের ধাপ এলাকায় যাচ্ছিলেন। পথে শহরের কলেজ রোডের চারতলা মোড়ে সাত-আটজন যুবক রিকশা থামিয়ে তাঁর মুঠোফোন, টাকা ও ব্যাগ ছিনতাই করে। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি হলে তাঁকে পিঠে ছুরিকাঘাত করা হয়। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।