ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল রোববার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পূবালী ব্যাংক এটিএম বুথের নিরাপত্তাকর্মী অতুল চন্দ্র বর্মণ (৫০) খুন হয়েছেন। তাঁর বাড়ি রংপুর নগরের খটখটিয়া চিলারঝাড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে অতুল এটিএম বুথ থেকে বাইসাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে শহরের কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনের সড়কে কয়েকজন ছিনতাইকারী অতুল চন্দ্রের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীর সঙ্গে অতুলের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা অতুলকে ছুরিকাঘাত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই সড়কে সড়কবাতি না থাকায় এ ঘটনা ঘটেছে।