ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের সিআরবি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছোরাসহ একজনকে গ্রেপ্তার করেছে। আহত পুলিশ কনস্টেবলের নাম সুজন বড়ুয়া। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ অরুণ। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার দিকে দুজন ছিনতাইকারী পথচারীদের কাছ থেকে টাকা ও মালামাল কেড়ে নিচ্ছিল। এ সময় পুলিশের কনস্টেবল সুজন বড়ুয়া একজনকে জাপটে ধরে ফেলেন। তখন তাঁকে ছুরিকাঘাত করা হয়। এ সময় অন্য ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ছিনতাই করার সময় কনস্টেবল সুজন বড়ুয়া এগিয়ে গেলে তাঁকে ছুরিকাঘাত করা হয়। এর পরও তিনি একজনকে ছোরাসহ জাপটে ধরে ফেলেন। তিনি বলেন, ‘আমরা এই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’