ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রকৌশলী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন দীপঙ্কর চৌধুরী নামের এক তরুণ প্রকৌশলী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে নগরের নাসিমন ভবনের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়।বিএসআরএম নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা দীপঙ্কর চৌধুরী নগরের আসকারদিঘির পাড়ের শতদল ক্লাবের পাশে বাস করেন।