ছিনতাইকারীর ছুরিতে যুবকের মৃত্যু, একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় গতকাল সোমবার বিকেলে ছিনতাইকারীদের ছুরির আঘাতে মো. সেলিম (২৮) নামের একজন নিহত হয়েছেন। আরেক ঘটনায় সকালে ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে সেগুনবাগিচায় গুলিবিদ্ধ হয়েছেন যুবলীগের এক নেতা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে গেন্ডারিয়া গ্লাস ফ্যাক্টরির সামনে ব্যস্ত সড়কে ছিনতাইকারীদের খপ্পরে পড়েন সেলিম। দুর্বৃত্তরা মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সেলিম বাধা দেন। এতে ছিনতাইকারীরা তাঁর পেটে-বুকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সেলিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।নিহত সেলিমের বাসা শ্যামপুরের বাহাদুরপুর লেনে। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তোপখানা রোডে ছিনতাই: গতকাল বেলা সাড়ে ১১টায় সেগুনবাগিচায় কামাল হোসেন নামের এক ব্যবসায়ীর দুই লাখ টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় লোকজন ছিনতাইকারীদের পিছু ধাওয়া করলে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ৫৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পারভেজ আলম (৩৫) গুলিবিদ্ধ হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শাহবাগ থানার পুলিশ জানায়, কাপড় ব্যবসায়ী কামাল সিটি ব্যাংকের শান্তিনগর শাখা থেকে টাকা তুলে বঙ্গবাজারে যাওয়ার পথে শিল্পকলা একাডেমীর সামনে পৌঁছালে মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।