ছিনতাইকারীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় ছিনতাইয়ের দায়ে মুকুল মণ্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার এলাঙ্গী বাজারে ছিনতাই করার সময় মুকুল মণ্ডলকে হাতেনাতে ধরা হয়। গতকাল শুক্রবার বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাফিজুর রহমান তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ধুনট থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির বলেন, সাজা পাওয়ার পর মুকুল মণ্ডলকে কারাগারে পাঠানো হয়েছে। ধুনট (বগুড়া) প্রতিনিধি