ছিনতাইকারীর বোমায় তিন পুলিশ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের ছোড়া বোমায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে। এ সময় ঘটনাস্থল থেকে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীর নাম মোহাম্মদ আলম (২৮)। সে জেলার কালীগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের দলু সরদারের ছেলে। আহত তিন পুলিশ সদস্য হলেন কনস্টেবল আবদুল জব্বার, কনস্টেবল আকতার ও কনস্টেবল রহিম।