ছিনতাইকারীর হাতে দোকানের কর্মচারীখুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। গত রোববার দিবাগত রাত একটার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৪০)। তিনি দোকানের কর্মচারী বলে জানা গেছে। এ ঘটনার পর রাতে পুলিশ নগরের জিইসি মোড় থেকে রানা নামের এক যুবককে ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার করে। তিনি ছিনতাইয়ের ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানা গেছে।