ছিনতাইকারীর হামলায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় গত শুক্রবার রাতে ছিনতাইকারীদের হামলায় তিনজন আহত হয়েছে। গতকাল শনিবার এলাকাবাসী ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।আটক ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন, সোহাগ মিয়া ও সুমন মিয়া।এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার সাহেবাবাদ এলাকার ব্যবসায়ী আবদুল মান্নান শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গে ছিলেন একই এলাকার স্কুলশিক্ষক মফিজুল ইসলাম ও মোশাররফ হোসেন। মোটরসাইকেলটি কালামপুর এলাকায় পৌঁছালে সাত-আটজন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। ছিনতাইকারীরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এলাকাবাসী আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।