ছিনতাইকারী’ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ থানার পূর্ব শহীদনগর এলাকা থেকে মো. নাসির ওরফে হাঙ্গা নাসির (৩২) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, নাসির ছিনতাইকারী চক্রের সদস্য। গতকাল রোববার দুপুরে গ্রেপ্তার করার পর নাসিরের কাছ থেকে দুটি দেশীয় এলজি ও একটি ছোরা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।