প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে ছিনতাই করার সময় জনতার সহায়তায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ-পোস্তগোলা সড়কে ফতুল্লার জামতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা টাকা ও মুঠোফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শামীম মিয়া, সাজ্জাদ ও সুজন। তাদের বাড়ি জামতলা ও এর আশপাশের এলাকায়। ফতুল্লা মডেল থানার এসআই কামরুজ্জামান বলেন, ওই দিন রাতে রিকশায় করে বাসায় ফিরছিলেন স্থানীয় মাছ ব্যবসায়ী এরশাদ আলী। সাড়ে নয়টার দিকে জামতলা এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী তাঁর পথরোধ করে মুঠোফোন ও টাকা লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন ও টহল পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। এ ব্যাপারে মামলা হয়েছে।