ছিনতাইকালে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে গতকাল রোববার ব্যবসায়ীকে গুলি ছুড়ে ছিনতাইয়ের সময় সুমন মিয়া (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমনের বাসা লালবাগের শাহ মসজিদ সড়কে। তাঁর কাছ থেকে একটি পিস্তল ও ছিনতাই করা এক লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়। পল্লবী থানার পুলিশ জানায়, দুপুর পৌনে একটার দিকে একটি ব্যাংকের মিরপুর সাড়ে ১১ নম্বরের শাখা থেকে টাকা তুলে রিকশায় মিরপুর ১০ নম্বরের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী মুরাদ। জান্নাতুল মাওয়া কবরস্থান অতিক্রমকালে দুটি মোটরসাইকেল আরোহী চার ছিনতাইকারী তাঁকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় জনতা ও টহলরত পুলিশ ধাওয়া করে সুমনকে ধরে ফেলে।