ছিনতাইকালে দুই পরীক্ষার্থী আটক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ভাঙ্গা এলাকায় শনিবার বিকেলে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় সজীব আহম্মেদ (১৭) ও রকিবুল ইসলাম (১৬) নামের দুই এসএসসি পরীক্ষার্থীকে অস্ত্রসহ আটক করা হয়েছে।তারা ঈশ্বরদী উপজেলার খয়েরবাড়ী গ্রামের বাসিন্দা।ছিনতাইকারীদের অস্ত্রাঘাতে আহত মোটরসাইকেলের চালক শরিফুল ইসলাম বলেন, ‘সজীব ও রকিবুল হান্ডিয়াল বাজার থেকে মির্জাপুর যাওয়ার জন্য আমার মোটরসাইকেল ভাড়া করে। পথিমধ্যে ভাঙ্গা এলাকায় এলে তারা পেছন থেকে আমাকে চাপাতি ও দা দিয়ে আঘাত করে ফেলে দিয়ে মোটরসাইকেল নিয়ে পালায়।’ থানার উপপরিদর্শক (এসআই) চপল কান্তি সরকার বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। রোববার সকালে তাদের পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।