ছিনতাইকালে দুজনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে পিটুনি দিছে পথচারীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে ব্যবসায়ী শ্যাম সাহার কাছ থেকে ২৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর এ ঘটনা ঘটে। আহত দুই ছিনতাইকারী হচ্ছেন জব্বার (২৪) ও সেলিম (২৩)।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে চার ছিনতাইকারী গুলিস্তান পার্কের কাছে ব্যবসায়ী শ্যাম সাহার পথ রোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় শ্যাম সাহা চিত্কার করলে পথচারীরা এগিয়ে এসে দুই ছিনতাইকারী জব্বার ও সেলিমকে আটক করে পিটুনি দেয়। অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়। পরে পুলিশ জনরোষ থেকে দুই ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ২৬ হাজার টাকা উদ্ধার হয়েছে।