ছিনতাইকালে পাঁচ ব্যক্তি গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি অটোরিকশা ছিনতাইয়ের সময় দেশীয় অস্ত্রসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বাইপাস সড়কের রেল ওভারব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার ব্যক্তিরা হলো উপজেলার লতিফপুর গ্রামের বাদশা মিয়া, কালামপুর গ্রামের শাহিন সরকার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার বাপ্পি মিয়া, গোয়ালবাথান গ্রামের মো. হুমায়ুন ও বিপুল।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় সাত-আটজন ছিনতাইকারী একটি অটোরিকশার গতি রোধ করে সেটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় অটোরিকশার চালকের চিৎকার শুনে টহলরত পুলিশ এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌড়ে রেল ওভারব্রিজের নিচে পালিয়ে থাকে। পরে পুলিশ ওই ব্রিজের নিচে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চারটি চাকু, একটি চাপাতি ও তিনটি লোহার রড উদ্ধার করা হয়।