ছিনতাইকালে পিটুনি হাসপাতালে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে বাপ্পী মিয়া (২৪) নামের এক তরুণ মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে নগরের পরশুরামের আমাশু এলাকায় এ ঘটনা ঘটে। বাপ্পী মিয়া নগরের নিউ জুমঞ্চাপাড়ার সাইফুল ইসলামের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরের আমাশু এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে যাওয়ার সময় কয়েকজন তরুণ যাত্রীদের নামিয়ে দিয়ে সেটি ছিনতাই করে নেওয়ার সময় যাত্রী ও চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। অবস্থা বেগতিক দেখে ছিনতাইকারীরা অটোরিকশাটি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন ধাওয়া করে বাপ্পী মিয়া ও আবদুর রহিমকে (২৩) আটক করে। এ সময় বিক্ষুব্ধ জনগণ তাঁদের গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বাপ্পী মিয়া রাতেই মারা যান। রহিমের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের দুজনের বাড়ি নগরের নিউ জুমঞ্চাপাড়ায়।এ ঘটনায় অটোরিকশাচালক মোহসীন আলী বৃহস্পতিবার রাতেই একটি ছিনতাই মামলা করেন। নিহত বাপ্পী মিয়ার বাবা সাইফুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, সরেজমিনে তদন্ত করে জানা যায়, অটোরিকশা ছিনতাইয়ের সময় গণপিটুনির শিকার হয়ে বাপ্পীর মৃত্যু হয়েছে।