ছিনতাইয়ের চার দিনের মাথায় কাপড়সহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের জন্য আমদানি করা কাপড় ছিনতাই হওয়ার চার দিনের মাথায় কাপড়সহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজিম উদ্দিন, আবদুল কাইয়ুম, জয়নাল আবেদীন ও নিজাম উদ্দিন। পুলিশ জানায়, গত ২০ জুলাই চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে ঢাকায় নেওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়ে জে কো ফ্যাশন কারখানার কাপড়ভর্তি কাভার্ড ভ্যান। ছিনতাইকারীরা গাড়ির চালককে খুন করে সাতকানিয়ায় লাশ ফেলে দেয়। কাপড় ছাড়া কাভার্ড ভ্যানটি লোহাগাড়া থেকে উদ্ধার করে পুলিশ।

গত ২১ জুলাই পুলিশ কাভার্ড ভ্যান ও চালকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, গত বুধবার ভোরে নগরের হাটহাজারী উপজেলায় বড় দীঘিরপাড় এলাকার একটি বাড়ি থেকে ছিনতাই হওয়া বেশির ভাগ কাপড় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নাজিম উদ্দিন ও আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। এই দুজনের স্বীকারোক্তি অনুযায়ী লালদীঘিরপাড় এলাকা থেকে বাকি কাপড়সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এ সময় নিজাম ও জয়নালকে গ্রেপ্তার করা হয়।