ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইব্রাহিম, হাসান, রিপন ও সিরাজ। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের সিটি গেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে আকবর শাহ থানার পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম অঞ্চল) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, তাঁরা প্রাইভেট কার নিয়ে নগরে ঘুরে বেড়ান৷ সুযোগ পেলেই ছিনতাই করে দ্রুত সটকে পড়েন। ছয় বছর ধরে তাঁরা নগরে ছিনতাই করে আসছেন। সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চারটি ছুরি, গ্রিল কাটার যন্ত্রাংশ উদ্ধার করা হয়।