ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্য কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে কলেজছাত্রকে আটকে চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এক পুলিশ কনস্টেবল ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই অভিযোগে ওই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্তও করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তবে ছিনতাই হওয়া মোটরসাইকেল এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন বরিশাল বন্দর থানায় কর্মরত কনস্টেবল আল-আমিন ও তাঁর সহযোগী গোলাম আল রাজি বনি। গত শুক্রবার ওই দুজনকে বরিশাল কোতোয়ালি থানা-পুলিশ গ্রেপ্তার করলেও গতকাল শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. আবু সাঈদ গতকাল সন্ধ্যায় বলেন, পুলিশ সদস্য চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে যুক্ত আছে—এমন তথ্য গোয়েন্দা পুলিশ জানতে পারে। এরপর প্রমাণসহ শুক্রবার কনস্টেবল আল-আমিন ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে আল-আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানা-পুলিশ জানায়, আল-আমিন ও গোলাম আল রাজির বিরুদ্ধে ১২ জানুয়ারি মামলা করেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান।