ছিনতাইয়ের অভিযোগ ছাত্রলীগের তিন কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে মতিহার থানার পুলিশ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় মতিহার থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।আটককৃত ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু হানিফ, একই বিভাগের তৃতীয় বর্ষের মঞ্জুরুল আলম, ছাত্রলীগের কর্মী ও রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাহারুল কাওসার।পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী হাসান মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ব্যক্তিগত কাজ শেষে বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠ দিয়ে কাজলার তাঁর ছাত্রাবাসে ফিরছিলেন। এ সময় ছাত্রলীগের ওই তিন কর্মীসহ আরও কয়েকজন তাঁর গতিরোধ করে মুঠোফোন সেট, নগদ এক হাজার টাকা ও চারটি ফেসওয়াশ ছিনিয়ে নেন। ঘটনার পরে মেহেদী থানায় অভিযোগ করলে পুলিশ তাঁকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য স্থগিতকৃত কমিটির ক্রীড়া সম্পাদক আহমেদ আলী ও ছাত্রলীগের কর্মী এরশাদুল হক বলেন, মাদকের টাকা সংগ্রহ করতেই ছাত্রলীগ নামধারীরা ক্যাম্পাসে প্রতিনিয়ত ছিনতাই করে চলেছে। তাদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।