ছিনতাইয়ের অভিযোগে অটোরিকশাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশ গত দুই দিন নগর ও খাগড়াছড়িতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁদের দেওয়া তথ্যমতে, একটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।গ্রেপ্তার করা দুই ব্যক্তি হচ্ছেন মো. হিরন শেখ (৩২) ও মো. সিরাজ (৩৪)। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী খাগড়াছড়ি থেকে অটোরিকশা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, মো. সেকান্দর নামে এক ব্যক্তি গত বুধবার একটি মামলা করেন। এতে অভিযোগ করা হয়, তাঁর অটোরিকশার চালক মনা মিয়াকে সংজ্ঞাহীন করে যাত্রীবেশী ছিনতাইকারীরা গাড়িটি নিয়ে যায়। গত সোমবার নগরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে থেকে অটোরিকশাটি ছিনতাই করা হয়। এ সময় এতে মোট তিনজন যাত্রী ছিল।