ছিনতাইয়ের অভিযোগে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের অভিযোগে গতকাল শুক্রবার চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মো. সাইফুদ্দিন খান ও এনামুল হক। পাঁচলাইশ থানার এএসআই মিঠু দাশ জানান, মোহাম্মদ ইমরান নামের এক ব্যক্তি রিকশায় করে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ল্যাপটপ ও মুঠোফোন ছিনিয়ে নেন। এ সময় টহল পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।