ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের ঠাকুরপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ছিনতাইয়ের অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভাতিজাসহ তিনজন গণপিটুনির শিকার হয়েছেন। পুলিশ তাঁদের উদ্ধার করতে গেলে এলাকাবাসীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকার শাহরিয়ার কবির (২৬), বাহাদুরপুর গ্রামের মো. রাজু (২৫) ও বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা গ্রামের সোহেল রানা (২৬)। এঁদের মধ্যে শাহরিয়ার কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিম কবিরের ভাতিজা।