ছিনতাইয়ের অভিযোগে চট্টগ্রামে অটোরিকশার চালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় কর্মরত এক সাংবাদিকের ল্যাপটপ, মুঠোফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাসহ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে চট্টগ্রাম নগরের হিলভিউ নবীনগর এলাকার একটি বাসা থেকে পুলিশ ওই চালককে গ্রেপ্তার করে। তাঁর অটোরিকশাটি ছিনতাইকাজে ব্যবহূত হচ্ছিল বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া চালকের নাম মো. শামসুদ্দীন (৩৮)। তাঁর বাড়ি কুমিল্লার মনহরগঞ্জ উপজেলার হাতিয়ামুড়ি নতুনপাড়া গ্রামে। ১৯৯০ সাল থেকে তিনি অটোরিকশা চালাচ্ছেন। পুলিশ সূত্র জানায়, ঢাকায় কর্মরত একজন সাংবাদিক রোববার রাতে রাঙামাটিগামী গাড়িতে ওঠার জন্য অক্সিজেনের মোড় যাচ্ছিলেন। জিইসি মোড় থেকে তিনি একটি অটোরিকশা ভাড়া করেন। ষোলশহর কর্ণফুলী মার্কেট পার হওয়ার সময় তিনজন ছিনতাইকারী তাঁর গাড়িতে ওঠে। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও ১০ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেয়। পরে সন্ত্রাসীরা তাঁকে রুবি গেট টেক্সটাইল এলাকায় নামিয়ে দেয়। বায়েজিদ থানার এসআই জহির হোসেন প্রথম আলোকে বলেন, ‘যাত্রী এবং স্থানীয় লোকজন অটোরিকশার নম্বরটি সংরক্ষণ করেছিল। ওই নম্বর নিয়ে রোববার রাতেই আমরা অভিযান শুরু করি।