প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের এক নেতা ও এক কর্মী গণপিটুনিতে আহত হয়েছেন। মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সোমবার গভীর রাতে সাধারণ শিক্ষার্থীরা তাঁদের পিটুনি দেন। তাঁরা হলেন: বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল (সিভিল) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও আবদুল হামিদ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল এবং ছাত্রলীগের কর্মী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জনি। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুয়েট শাখা ছাত্রলীগের আহ্বায়ক হারুন-অর-রশিদ বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।