ছিনতাইয়ের অভিযোগে তিন নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া নারীরা হলেন মনোয়ারা বেগম (৩৫), আলপনা বেগম (২৬) ও নুর জাহান (২৩)। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, গতকাল রোববার দুপুরে ওই তিন নারী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা নাছিমা আক্তার নামের এক নারীর সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় জনতা তাঁদের আটকের পর পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মামলা হয়েছে।