ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি থানার সাতমসজিদ রোড এলাকা থেকে গতকাল সোমবার সকালে ছিনতাইয়ের অভিযোগে গাড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার মধ্যম গুচ্ছাঘাটি গ্রামের নয়ন (২৫) এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলার দৌলা গ্রামের রাসেল (২০)।