ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার তিনটি চা-বাগানের প্রায় ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সফিকুল আলম (৩০) নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার শালিয়া গ্রামে। তিনি রাঙামাটি জেলা সদরের আদালতে কর্মরত ছিলেন। এর আগে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেন।পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইয়ে ব্যবহূত মাইক্রোবাসের চালক আতিকুর রহমানের মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে গত শনিবার সকালে রাঙামাটি জেলা সদর আদালত থেকে পুলিশের একটি দল সফিকুলকে গ্রেপ্তার করে। ওই দিন রাতে তাঁকে জুড়ী থানায় নিয়ে আসা হয়।