ছিনতাইয়ের কবলে বিদেশি পর্যটক গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে সোমবার মধ্যরাতে ভ্রমণকালে বিদেশি এক পর্যটকের সর্বস্ব কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করেছে। কুয়াকাটা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য থেকে আগত পর্যটক শিলা টেইলর রিটা (৪৭) ও তাঁর সফর সঙ্গী বিশ্বজিৎ টিটু (৪২) সোমবার প্রচণ্ড গরম পড়ায় রাত ১২টার দিকে সৈকতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। তাঁরা সৈকতের পূর্বদিকে নারিকেল বাগানের কাছে গেলে পাঁচজন ছিনতাইকারী পথরোধ করে এবং তাঁদের সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়।কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসনাইন পারভেজ বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে সৈকত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।