ছিনতাইয়ের ঘটনায় কোনো গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে দুই ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলাও হয়নি। গত শনিবার সন্ধ্যায় নূর আলম নামে এক যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। গতকাল সকাল থেকে দিনাজপুর সদর সার্কেলের এএসপি সুশান্ত সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন। সুশান্ত সরকার বলেন, রোববার রাতের মধ্যে ছিনতাইয়ে জড়িতদের আটক ও লুণ্ঠিত টাকা উদ্ধারে থানা-পুলিশকে সময় বেঁধে দেওয়া হয়েছে।