প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক বাংলাদেশির কাছ থেকে অর্থ, হেডফোন ছিনতাইয়ের দায়ে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দায়রা আদালত কারাদণ্ডের পাশাপাশি আসামিকে একটি দোররার শাস্তিও দিয়েছেন। আদালতের বিচারক শামসুদ্দিন আবদুল্লাহ এই রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম অ্যাফেন্দি হার্ডি। লুণ্ঠনের শিকার বাংলাদেশির নাম মোহাম্মদ রাজন মিয়া (২৮)। অ্যাফেন্দি ও আরেক ব্যক্তি ১৩ আগস্ট রাজনের কাছ থেকে অর্থ এবং হেডফোন ছিনিয়ে নিয়ে যান। অন্য আসামি পলাতক। দ্য সান ডেইলি