ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে যুবককে নিক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে ইমরুল কায়েস (৩৫) নামে এক যুবককে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। আশঙ্কাজনক অবস্থায় রেলওয়ের কর্মচারী ইমরুল কায়েসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার ভোরে রাজধানীর খিলক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ইমরুল কায়েস তাঁর এক আত্মীয়কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এগিয়ে দিতে শাহাজাহানপুর থেকে তুরাগ ট্রেনে ওঠেন। একপর্যায়ে খিলক্ষেত এলাকায় কয়েকজন ছিনতাইকারী ইমরুল কায়েসের কাছ থেকে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এতে তাঁর সারা শরীর ক্ষতবিক্ষত হয়। স্বজনেরা জানান, মানিব্যাগে ইমরুল কায়েসের রেলওয়ের পরিচয়পত্র ছিল। তিনি রেলওয়ের রক্ষণাবেক্ষণ শাখার কর্মচারী। তাঁর বাসা ১৩৭ নম্বর উত্তর শাহাজাহানপুরে।