ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাজী বেলায়েত হোসেন কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার কলেজে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেন। পরে কলেজের সামনের রাস্তা অবরোধ করেন।
পুলিশ জানায়, বেলায়েত হোসেন কলেজের শিক্ষার্থীরা সোমবার শিক্ষাসফরে যান। কিন্তু শিক্ষাসফর শেষে রাত নয়টার দিকে শিক্ষার্থীদের কলেজের সামনে না নামিয়ে উপজেলা সদরে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। বাসায় যাওয়ার পথে ১০-১২ জন শিক্ষার্থী কলেজের সামনে এলে ছিনতাইকারীদের কবলে পড়েন। তাদের হামলায় নয় শিক্ষার্থী আহত হন। ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ১০টায় কলেজে গিয়ে আসবাব ভাঙচুর করে ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। কলেজের সামনে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে পরে তাঁরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।