ছিনতাইয়ের শিকার তিন ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার রাতে ধারালো অস্ত্র দেখিয়ে তিন ছাত্রীর কাছ থেকে মুঠোফোন সেট, ডিজিটাল ক্যামেরা ও টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় পড়ে গিয়ে এক ছাত্রীর তিনটি দাঁত ভেঙে গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের স্নাতকোত্তরের একজন, মাৎস্যবিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের একজন এবং প্রাক্তন এক শিক্ষার্থী ক্যাম্পাসে ঘুরতে বের হন। রাতে ভেটেরিনারি ক্লিনিকের পাশের রাস্তায় ছুরি দেখিয়ে পাঁচজন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। ওই তিন ছাত্রী আত্মরক্ষার চেষ্টা চালান।
এ সময় এক ছাত্রী পড়ে গেলে তাঁর ওপরের পাটির তিনটি দাঁত ভেঙে যায়।