ছিনতাইয়ের শিকার পুলিশ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর শহরের শিববাড়ি মোড় এলাকায় গত মঙ্গলবার রাতে জয়দেব চন্দ্র (৩০) নামের এক পুলিশ সদস্য ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে তাঁর মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়।গাজীপুর পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল জয়দেব চন্দ্র জানান, রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর শহর থেকে পুলিশ লাইনে যাওয়ার জন্য তিনি শিববাড়ি মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চার ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব নিয়ে নেয়। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তারা তাঁকে মারধর করে।এ ঘটনায় জয়দেব চন্দ্র গতকাল বুধবার সন্ধ্যায় জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জয়দেবপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন জিডির কথা স্বীকার করেছেন।