ছিনতাইয়ের শিকার প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী থানার জুরাইনে গতকাল রোববার ভোরে ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ সোলায়মান।
সোলায়মান জানান, গতকাল ভোর পাঁচটার দিকে তিনি প্রথম আলোর কারওয়ান বাজার কার্যালয় থেকে পূর্ব জুরাইনের বাসায় ফিরছিলেন। জুরাইনে অটোরিকশা থেকে নামার পর কবি নজরুল ইসলাম লেনে চারজন যুবক চাপাতি ঠেকিয়ে তাঁর সঙ্গে থাকা মুঠোফোন ও কিছু টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়।