ছিনতাইয়ের শিকার বিদেশি শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার হয়েছেন মেডিকেল শিক্ষার্থী মালয়েশিয়ার এক নাগরিক। তাঁর নাম লাগদেশ (২৫)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে দুই লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
গতকাল বৃহস্পতিবার নগরের ব্যস্ততম পাঁচলাইশ প্রবর্তক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক জানান, নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কের বাসা থেকে ইজিবাইক নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে যাচ্ছিলেন লাগদেশ। তাঁকে বহনকারী রিকশাটি প্রবর্তক মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা করে দুই ছিনতাইকারী সামনে এসে গতিরোধ করে৷ এ সময় লাগদেশের কাঁধের সঙ্গে ঝোলানো ব্যাগটি ছিনিয়ে নিয়ে অটোরিকশা করে পালিয়ে যায় ছিনতাইকারীরা৷