ছিনতাইয়ের সময় তিন ভুয়া র্যা ব সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় র্যা ব সদস্য সেজে মোটরসাইকেল ছিনতাই করার সময় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত সোমবার রাতে উপজেলার রসুলপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ওই তিনজন হলেন মনিরুল ইসলাম (২৭), সোহাগ আলী (২২) ও মহব্বত আলী (২০)। তাঁদের বাড়ি নাটোরের নলডাঙ্গার মাধনগর গ্রামে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা হয়েছে।