ছিনতাইয়ের সময় ধরে গণপিটুনি শিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গত শনিবার মোটরসাইকেল ছিনতাইয়ের সময় ধরা পড়ে গণপিটুনিতে এরশাদুল হক নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি বড়বিল ইউনিয়নের মনিরামপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বেতগাড়ি সড়কের পাকুরিয়া শরিফ এলাকায় পুস্তক ব্যবসায়ী প্রতাপ চন্দ্রের মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন কয়েকজন ছিনতাইকারী। প্রতাপের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অন্য ছিনতাইকারীরা পালিয়ে গেলেও এরশাদুলকে জনগণ আটক করে পিটুনি দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গঙ্গাচড়া থানার ওসি পৃথ্বীশ কুমার সরকার বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।