ছিনিয়ে নেওয়া পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া গুলিসহ পিস্তল উদ্ধার করেছে ভাটারা থানার পুলিশ। গতকাল মঙ্গলবার ভাটারা এলাকার একটি প্লটের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। ভাটারা থানার ওসি সৈয়দ জিয়াউদ্দিন বলেন, ১৫ জুলাই এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে জামায়াত-শিবিরকর্মীরা পিস্তলটি ছিনিয়ে নেন। ঘটনায় দুদিন পর জামায়াতের এক নেতা ও শিবিরের পাঁচ কর্মীকে আটক করে পুলিশ। তাঁদের তথ্য অনুযায়ী, গতকাল দুপুরে বসুন্ধরার এ ব্লকে একটি প্লটের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।