ছিন্নমূল মানুষের পাশে 'জেগে ওঠো বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রভাবে বিপাকে পড়া ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করে আসছে ঢাকার উত্তরার ‘জেগো ওঠো বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এবার সংগঠনের পক্ষ থেকে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরা, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রভাবে বিপাকে পড়া ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করে আসছে ঢাকার উত্তরার ‘জেগে ওঠো বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এবার সংগঠনটির পক্ষ থেকে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠনটি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রায় দেড় শ ছিন্নমূলের মধ্যে খাবার বিতরণ করে। এরপর সংগঠনের সদস্যরা উত্তরায় রাস্তায় থাকা অসহায় মানুষদের খাবার সরবরাহ করে।

ইফতার সামগ্রী প্যাকেট করা হচ্ছে। ছবি: সংগৃহীত
ইফতার সামগ্রী প্যাকেট করা হচ্ছে। ছবি: সংগৃহীত

করোনাকালে মধ্যবিত্ত পরিবারগুলো সমস্যায় আছে। তাদের প্রতি সাহায্য–সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ‘জেগো ওঠো বাংলাদেশ’। প্রায় দেড় শ পরিবারের মধ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাবার পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। তবে কাজটি গোপনে করা হয়। কারণ ওই পরিবারগুলো যেন অস্বস্তিবোধ না করে।
ছুটি ও লকডাউনের মধ্য রমজান মাস এসে গেছে। তাই ‘জেগে ওঠো বাংলাদেশ’-এর স্বেচ্ছাসেবীরা অসহায় ছিন্নমূল মানুষদের খাবার বিতরণের কাজ শুরু করেছে। প্রথম সাহরি ও ইফতারে ৩০০ ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে ‘জেগে ওঠো বাংলাদেশ’। বিজ্ঞপ্তি