ছিন্নমূল শিশুদের খাওয়ানো হলো ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতদরিদ্র ছিন্নমূল শিশুদের আমন্ত্রণ জানিয়ে তাদের জন্য হরেক রকমের মৌসুমি ফল খাওয়ার উৎসবের আয়োজন করেছিল মেহেরপুর প্রথম আলো বন্ধুসভা। এই সময় ছিন্নমূল এই শিশুদের আনন্দ দিতে বন্ধুসভার শিশু বন্ধুরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে।গতকাল শনিবার মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এই ফল উৎসবের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছিন্নমূল হতদরিদ্র পথকলি প্রায় ৩৫০টি আমন্ত্রিত শিশু এই উৎসবে অংশ নিয়ে আম, লিচু, জাম, জামরুল, কাঁঠাল, তালশাঁস, খেঁজুর, কলাসহ হরেক রকমের ফল খেয়ে আনন্দে মেতে থাকে।অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়ামতউল্যাহ ভূঁইয়া কোন শিশুরা স্কুলে যায়—প্রশ্ন করলে শিশুরা হাত তুলে জানায় তারা দিনে পরিশ্রম করে, রাতে স্কুলে যায়। তিনি বলেন, এই অনুষ্ঠান আমাদের বিবেককে আহত করার পাশাপাশি জাগ্রত করেছে। আমরা সবাই বিভিন্নভাবে এসব শিশুর পাশে দাঁড়ালে এদের আর ছিন্নমূল হয়ে বেঁচে থাকতে হয় না। প্রথম আলো বন্ধুসভার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুরের সাংস্কৃতিক সংগঠক শিক্ষক নুরুল আহমেদ, শাশ্বত চক্রবর্তী, সংবাদকর্মী মীর সাউদ আলী এবং প্রথম আলো প্রতিনিধি তুহিন আরন্য। অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে সুমনা, তানিয়া, মোহনা, বৃন্ত, পূরব, আদ্রিতা, আবির ও ঊষা। বন্ধুসভার বন্ধু রতন, রুমি, রিপন, মিয়ারুল, মাসুম, অর্পণা অনুষ্ঠানটি পরিচালনা করেন।