ছিন্নমূল শিশুরাও রাজাকারের ফাঁসি চায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের বিভিন্ন পাহাড়ে থাকা ছিন্নমূল শিশুরা জামায়াত নেতা কাদের মোল্লাসহ সব রাজাকারের ফাঁসির দাবি জানিয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরতলির বাইপাস সড়কের পালস তায়ামা প্রাথমিক বিদ্যালয়ে জড়ো হয়ে কয়েক শ শিশু এই দাবি জানায়।দুর্গম পাহাড়ে অনাথ শিশুদের পড়াশোনার জন্য ২০০২ সালে জাপানের তায়ামা ফাউন্ডেশন বাইপাস সড়কের পাশে পালস তায়ামা প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে। গতকাল ওই বিদ্যালয়ের শিশুরা জাতীয় পতাকা হাতে স্লোগান দিয়ে মানবতাবিরোধীদের ফাঁসির দাবি জানায়। চতুর্থ শ্রেণীর ছাত্রী সাদিয়া আকতার বলল, ‘মুক্তিযুদ্ধ আমরা দেখিনি। তার পরও আমরা রাজাকারের ফাঁসি চাই। কারণ, ওরা অনেক লোককে হত্যা করেছিল। ভোলা থেকে এসে আমরা এই পাহাড়ে আশ্রয় নিয়েছি। টেলিভিশনের শাহবাগ আন্দোলন দেখে আমরাও মাঠে নেমেছি।’