ছিন্নমূলদের জন্য বহুতল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিন্নমূল ও বাস্তুহারাদের স্থায়ী পুনর্বাসনের জন্য জঙ্গল ছলিমপুরে প্রস্তাবিত জমিতে বহুতল ভবন নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশে এই দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, ছিন্নমূল ব্যক্তিদের পুনর্বাসনের জন্য ছলিমপুরে বহুতল ভবন নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ওই ভবন নির্মাণের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। পাশাপাশি বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশে পার্টির জেলা সম্পাদক আবু হানিফ, ইন্দ্র কুমার নাথ, আবুল হোসেন, শরীফ চৌহান প্রমুখ বক্তব্য দেন।